ফেসবুকে রিউমর স্ক্যানারের ডিজাইন নকল করে স্যাটায়ার পেজ, আসল পেজ ধরে বিভ্রান্তি

সম্প্রতি ফেসবুকে ‘Rumour Scammer’ নামে একটি স্যাটায়ার ধর্মী পেজের (https://www.facebook.com/RumourScammer) পোস্ট ঘিরে বিভ্রান্তিতে পড়ছেন নেটিজেনরা। এমনকি দেশের মূলধারার গণমাধ্যমসহ একাধিক অনলাইন সংবাদমাধ্যমও পেজটির পোস্টকে রিউমর স্ক্যানারের পোস্ট ধরে নিয়ে সংবাদ প্রকাশ করতে দেখা যাচ্ছে। যদিও পেজটির পরিচিত অংশসহ প্রতিটি পোস্টেই পোস্টগুলো যে বিনোদন এবং ব্যাঙ্গাত্মক উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে তা উল্লেখ রয়েছে। রিউমর স্ক্যানার কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানাচ্ছে যে, উক্ত পেজের সাথে রিউমর স্ক্যানারের কোনো সংশ্লিষ্টতা নেই। রিউমর স্ক্যানারের মূল পেজের লিংক https://www.facebook.com/RumorScanner। এছাড়া, ফেসবুকে রিউমর স্ক্যানারের অফিশিয়াল বাংলা নামের গ্রুপের লিংক https://facebook.com/groups/rumorscanner/ এবং ইংরেজি নামের গ্রুপ লিংক https://facebook.com/groups/rumorscannercommunity/। রিউমর স্ক্যানারের নাম বা ডিজাইনের আদলে তৈরি অন্য কোনো পেজের কনটেন্ট প্রকাশের পূর্বে অনুগ্রহপূর্বক রিউমর স্ক্যানারের মূল পেজ, গ্রুপ বা ওয়েবসাইট (https://rumorscanner.com/) থেকে নিশ্চিত হয়ে নেওয়ার অনুরোধ জানানো যাচ্ছে। এছাড়া, হোয়াটসঅ্যাপে রিউমর স্ক্যানারের হটলাইন নাম্বারেও (+880 1751-589458) যোগাযোগ করা যেতে পারে।

এ সংক্রান্ত প্রেস রিলিজের কপি এখানে

Share: