ছবিতে মানসুরা আলমের পাশে বসে থাকা ব্যক্তি ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন নন

সম্প্রতি, নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সাথে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলমের ছবি দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ছাত্রদল নেত্রী মানসুরা আলমের আলোচিত ছবিটি ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সাথে নয় বরং, ছবিতে মানসুরার সাথে থাকা ব্যক্তি হলেন লেবাননের বাংলাদেশ দূতাবাসের সাবেক কাউন্সিলর প্রয়াত জুবায়ের কবির তুষার।

একই দাবিতে ২০২৫ সালের মার্চ মাসে ছবিটি প্রচার করা হলে সেসময় দাবিটি মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সাথে ছাত্রদল নেত্রী মানসুরা আলমের ছবি দাবিতে ভিন্ন ব্যক্তির ছবি প্রচার

Share: