অভিনেত্রী সাদিয়া আয়মানের ছবি দাবিতে ভারতীয় নারীর সম্পাদিত ছবি প্রচার

সম্প্রতি, বাংলাদেশি মডেল ও অভিনেত্রী সাদিয়া আয়মানের ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ছবি এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো সাদিয়া আয়মানের নয় বরং, একজন ভারতীয় নারীর ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে অভিনেত্রী সাদিয়া আয়মানের ফেসবুক পেজ ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট যাচাই করে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে আলোচিত ছবিগুলো রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Diksha Pawar নামের একটি ফেসবুক পেজে গত ২৭ মে প্রচারিত কয়েকটি ছবি সম্বলিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

ছবিগুলো পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ছবিগুলোর নারীর চেহারা ব্যতিত বাকি সব উপাদানের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোর মিল রয়েছে। পরবর্তীতে উক্ত নারীর ফেসবুক পেজে প্রচারিত অন্যান্য ছবিগুলো পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায়, বাথটাবের ছবিগুলো তার-ই। পাশাপাশি, তার পেজে প্রচারিত ভিডিও পোস্টগুলো পর্যবেক্ষণ করে দেখতে পাওয়া যায়, উক্ত নারী হিন্দি ভাষী অর্থাৎ, তিনি একজন ভারতীয়। এমন কিছু ভিডিও দেখুন এখানেএখানে

অর্থাৎ, দীক্ষা পাওয়ার নামের ভারতীয় নারীর ছবিটিতে তার মুখমণ্ডলের স্থলে এআই প্রযুক্তির সহায়তায় সাদিয়া আয়মানের মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিগুলো তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের স্বার্থে রিউমর স্ক্যানার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং এআই প্রযুক্তি ব্যবহার করে দীক্ষার ছবির ওপর সাদিয়ার মুখমণ্ড প্রতিস্থাপনের চেষ্টা করেছে। এতে সম্পাদিত ছবির মতোই অনুরূপ ফলাফল পাওয়া গেছে।

সুতরাং, অভিনেত্রী সাদিয়া আয়মানের ছবি দাবিতে প্রচারিত ছবিগুলো সম্পাদিত।

তথ্যসূত্র

  • Diksha Pawar Facebook Page Post
  • Diksha Pawar Facebook Page Post
  • Diksha Pawar Facebook Page Post
  • Rumor Scanner’s Analysis
Share: