মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফের জানাযার দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি এআই-নির্মিত

গত ০৩ ফেব্রুয়ারি লিবিয়ার প্রয়াত শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি (৫৩) নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এরই প্রেক্ষিতে সম্প্রতি ‘লিবিয়ার কর্নেল গাদ্দাফির ছেলের জানাজা!’ ক্যাপশনে একটি ছবি ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ),
উক্ত দাবিতে থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি নিহত সাইফ আল-ইসলাম গাদ্দাফির জানাযার আসল ছবি নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় তৈরি একটি ছবিকে আসল দাবিতে প্রচার করা হয়েছে।
একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম (১, ২, ৩) প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়, গত ০৬ ফেব্রুয়ারি লিবিয়ার বানি ওয়ালিদে সাইফ আল-ইসলাম গাদ্দাফির জানাযা অনুষ্ঠিত হয়। এসব প্রতিবেদনে সংযুক্ত উক্ত জানাযার দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির কোনো সাদৃশ্য খুঁজে পাওয়া যায়নি।

আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করে এতে এক ধরণের কৃত্রিমতা লক্ষ্য করা যায়।
ভিডিওটির বিষয়ে অধিকতর নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘DeepFake-O-Meter’ এর মাধ্যমে ছবিটি পরীক্ষা দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৮৬.৯৪ শতাংশ।

সুতরাং, লিবিয়ার প্রয়াত শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফির জানাযার দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি এআই-নির্মিত।
তথ্যসূত্র
- Africa News – Thousands attend funeral of slain son of Muammar Gaddafi
- Dawn News – Thousands Attend Funeral of Saif al-Islam Gaddafi After Assassination
- Al Jazeera English – Thousands attend funeral for Saif al-Islam Gaddafi, son of Libyan ex-leader
- DeepFake-O-Meter – Website

