বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের ছবি যুক্ত করে বিএনপির ইশতেহার নিয়ে মন্তব্য দাবিতে আমার দেশের ভুয়া ফটোকার্ড প্রচার 

ঢাকা-১২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাইফুল হক প্রসঙ্গে সম্প্রতি ‘বিএনপি ঘোষিত ইশতেহার মূলত দেশ ষষ্ঠবারের মতো দুর্নীতিতে চাম্পিয়ান ও হাওয়া ভবন ২ রূপরেখা’ শিরোনামে সাইফুল হকের ছবি যুক্ত করে গণমাধ্যম আমার দেশ এর লোগো ও ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাইফুল হকের মন্তব্য বিষয়ে আমার দেশ এরূপ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি। প্রকৃতপক্ষে, আমার দেশের প্রচলিত ফটোকার্ডের আদলে ডিজিটাল প্রযুক্তির সহায়তা আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে আমার দেশের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ‘০৬ ফেব্রুয়ারি ২০২৬’ উল্লেখ করা হয়েছে।উক্ত তথ্যাবলীর সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশের ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, আমার দেশের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামের ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।

সুতরাং, ঢাকা-১২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাইফুল হকের ছবি যুক্ত করে ‘বিএনপি ঘোষিত ইশতেহার মূলত দেশ ষষ্ঠবারের মতো দুর্নীতিতে চাম্পিয়ান ও হাওয়া ভবন ২ রূপরেখা’ শিরোনামে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: