কলকাতায় নেতাকর্মীদের সাথে মিটিংয়ে পুতুলের অংশগ্রহণ দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

সম্প্রতি, ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পরিকল্পনার একটি মিটিংয়ে কলকাতায় দলের উচ্চপদস্থ নেতাকর্মীদের সাথে সায়মা ওয়াজের পুতুল অংশগ্রহণ করেছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ),
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় ৪ লক্ষ ১০ হাজার বার দেখা হয়েছে, এটিতে প্রায় ৬ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ভিডিওটি প্রায় ২ শত বার শেয়ার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওর সঙ্গে আলোচিত দাবিটির কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, ২০২৫ সালের ২২ অক্টোবর ভারতের রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার হেলিপ্যাডে দেবে যাওয়ার দৃশ্য এটি।
মূলত, ২০২৫ সালের অক্টোবরে কেরালায় চার দিনের সরকারি সফরের দ্বিতীয় দিনে, ২২ অক্টোবর কেরালা রাজ্যের প্রামাদম স্টেডিয়ামে অবতরণের পর হেলিপ্যাডের একটি অংশ দেবে যায়। এমন পরিস্থিতিতে হেলিকপ্টারটি দেবে যাওয়া ওই অংশে আটকে পড়ে। পুলিশ ও ফায়ার সার্ভিস বিভাগের কর্মীরা দ্রুত ব্যবস্থা নেন। তারা নিরাপত্তা নিশ্চিত করতে সরঞ্জাম ছাড়াই হেলিকপ্টারটিকে ধাক্কা দিয়ে হেলিপ্যাডের দেবে যাওয়া অংশ থেকে সরিয়ে নেন।
ভিন্ন দাবিতে ২০২৫ সালের অক্টোবরে ভিডিওটি প্রচার করা হলে সেসময় দাবিটি মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।
কলকাতায় নেতাদের সাথে মিটিং করতে হেলিকপ্টারে আসছেন পুতুল দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

