সম্প্রতি শাকিব খান শেখ মুজিবকে নিয়ে বক্তব্য দিয়েছেন দাবিতে ২০১৭ সালের ভিডিও প্রচার

সম্প্রতি, “শেখ মুজিবকে নিয়ে ছবি বানালে তারেক রহমানের কি বলছেন শাকিব খান” শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ৬ লক্ষাধিক বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে তারেক রহমানের সামনে শেখ মুজিবকে নিয়ে বক্তব্য দেওয়ার নয়। প্রকৃতপক্ষে, ২০১৭ সালে বাংলাদেশ চলচ্চিত্র ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে চিত্রনায়ক শাকিব খানের বক্তব্যের পুরোনো ভিডিওকে বর্তমানের দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে প্রথম আলোর ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ২ অক্টোবর ‘চলচ্চিত্র ফোরাম গঠনের নেপথ্যের কথা জানালেন শাকিব খান’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ৭ মিনিট ১৩ সেকেন্ড অংশ থেকে ৭ মিনিট ৩৫ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে জাগো নিউজের ওয়েবসাইটে ২০১৭ সালের ২ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন চলচ্চিত্রের নানা মাধ্যমের মানুষের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়। ঢাকা ক্লাবে সংগঠনের যাত্রা উপলক্ষে আয়োজিত হয় এক সংবাদ সম্মেলন। সেখানে ঘোষণা করা হয় কমিটির নাম, উদ্দেশ্য এবং পরিচয় করিয়ে দেয়া হয় কার্যকরী কমিটিতে দায়িত্বপ্রাপ্তদের।
ভিডিওতে বিভিন্ন অপ্রাসঙ্গিক ছবি ও ভিডিও যুক্ত করা হয়েছে।
এছাড়া, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শাকিব খান সাক্ষাৎ করলে এবং শাকিব খান শেখ মুজিবুর রহমানকে নিয়ে ছবি বানানোর ঘোষণা দিলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো। তবে আলোচিত বিষয়ে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, ২০১৭ সালে চিত্রনায়ক শাকিব খানের বক্তব্যের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Prothom Alo – চলচ্চিত্র ফোরাম গঠনের নেপথ্যের কথা জানালেন শাকিব খান
- jagonews24.com – এক নজরে বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম

