‘৫ আগস্ট সহ সকল মবের মামলা করতে পারবে’ বলে মন্তব্য করেননি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ

সম্প্রতি, ‘৫ আগষ্ট সহ সকল মবের মামলা করতে পারবে’ শীর্ষক সালাহউদ্দিন আহমেদের মন্তব্য দাবিতে মূলধারার গণমাধ্যম নাগরিক টিভির লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে

একই দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘৫ আগষ্ট সহ সকল মবের মামলা করতে পারবে’ শীর্ষক কোনো মন্তব্য নব নির্বাচিত সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ করেননি এবং উক্ত শিরোনামে নাগরিক টিভিও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, সালাহউদ্দিন আহমেদকে নিয়ে প্রকাশিত নাগরিক টিভির ভিন্ন ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে নাগরিক টিভির লোগো এবং এটি প্রকাশের তারিখ ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ উল্লেখ রয়েছে। এর সূত্রে নাগরিক টিভির ফেসবুক পেজে সেদিন এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। তবে একই দিন সালাহউদ্দিন আহমেদকে নিয়ে গণমাধ্যমটিতে ‘দেশে মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী’ শীর্ষক শিরোনাম সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে মূল ফটোকার্ডটিতে ‘৫ আগষ্ট সহ সকল মবের মামলা করতে পারবে: স্বরাষ্ট্রমন্ত্রী’ শীর্ষক বাক্যের পরিবর্তে ‘দেশে মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী’ শীর্ষক বাক্য লেখা রয়েছে।

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় নাগরিক টিভির মূল ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

নাগরিক টিভির মূল ফটোকার্ড সংবলিত পোস্টের কমেন্টে কোনো সংবাদ প্রতিবেদন পাওয়া যায়নি। তবে একই শিরোনামে যমুনা টিভির সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, মিছিল ও সমাবেশ করা যাবে, গণতান্ত্রিক সংস্কৃতিও অব্যাহত থাকবে। কিন্তু দাবি আদায়ের জন্য সড়ক-মহাসড়ক অবরোধ করে ‘মব’ আকারে বন্ধ করা যাবে না।

তবে এই প্রতিবেদন কিংবা অন্যান্য গণমাধ্যম সূত্রে আলোচিত মন্তব্যটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, ‘৫ আগষ্ট সহ সকল মবের মামলা করতে পারবে’ শীর্ষক মন্তব্য সালাহউদ্দিন আহমেদ করেছেন দাবিতে নাগরিক টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: