আওয়ামী লীগের মিছিলে আর বাঁধা দিবে না বিএনপি শীর্ষক মন্তব্য করেননি সালাহউদ্দিন আহমদ

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “আওয়ামী লীগের মিছিলে আর বাঁধা দিবে না বিএনপি”।
উল্লেখ্য, আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে মূলধারার গণমাধ্যম ‘সময় টিভি’র লোগোর আদলে তৈরি ‘গরম টিভি’ নামের একটি লোগোর সংযুক্তি পাওয়া যায়৷ তবে, পোস্টের ক্যাপশন বিশ্লেষণে বুঝা যায়, আলোচিত বক্তব্যটি সালাহউদ্দিন আহমদের আসল বক্তব্য দাবিতে প্রচার করা হয়েছে। এছাড়াও, এর পাশাপাশি টেক্সট আকারেও আলোচিত দাবি প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘আওয়ামী লীগের মিছিলে আর বাঁধা দিবে না বিএনপি’ শীর্ষক মন্তব্য করেননি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তবে, প্রচারিত পোস্টগুলোতে সংযুক্ত ফটোকার্ডে মূলধারার গণমাধ্যম ‘সময় টিভি’র লোগোর আদলে তৈরি ‘গরম টিভি’ নামের একটি লোগোর সংযুক্তি ও ফটোকার্ড প্রচারের তারিখ হিসেবে ১৩ সেপ্টেম্বরের উল্লেখ পাওয়া যায়৷
এরই সূত্র ধরে অনুসন্ধানে ‘গরম টিভি’ নামের একটি ফেসবুক পেজে গত ১৩ সেপ্টেম্বরে আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।

‘গরম টিভি’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘পেজের সমস্ত খবর ব্যঙ্গ ও বিনোদনের জন্য তৈরি। এটি কোনো বাস্তব বা প্রকৃত খবরের পেজ নয়।’ এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, ‘আওয়ামী লীগের মিছিলে আর বাঁধা দিবে না বিএনপি’ শীর্ষক মন্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Gorom TV – Facebook Post
- Rumor Scanner’s analysis

