বিএনপি-জামায়াতকে জড়িয়ে ড. সলিমুল্লাহ খানের নামে ভুয়া মন্তব্য প্রচার

গত সেপ্টেম্বর মাসে বিশিষ্ট গবেষক ও চিন্তাবিদ অধ্যাপক ড. সলিমুল্লাহ খানের ছবি সংযুক্ত করে তার মন্তব্য দাবিতে ‘বিড়াল যেমন চায়না না তরকারিটা ঢাকা থাক, তেমনি দুর্নীতিবাজ টেন্ডারবাজ চাঁদাবাজ সুদখোর ঘুষখোর বিএনপি চায়না, জামাত ইসলাম ক্ষমতায় যাক’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাজনৈতিক দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে এরূপ কোনো মন্তব্য ড. সলিমুল্লাহ খান করেননি। প্রকৃতপক্ষে, নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত মন্তব্যটি ড. সলিমুল্লাহ খানের নামে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সলিমুল্লাহ খানে ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে তথ্য সংবলিত কোনো পোস্ট পাওয়া যায়নি।
পরবর্তীতে, এ বিষয়ে নিশ্চিত হতে রিউমর স্ক্যানারের পক্ষ থেকে ড. সলিমুল্লাহ খানের সাথে যোগাযোগ করা হয়। তিনি জানান, এটি মিথ্যাচার। এমন কোনো মন্তব্য তিনি করেননি।
সুতরাং, বিএনপি ও জামায়াতে ইসলামীকে জড়িয়ে ড. সলিমুল্লাহ খানের মন্তব্য দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Salimullah Khan – Facebook Page
- Salimullah Khan’s Statement

