‘এনসিপি দলটি আসলে রাজাকার তৈরির কারখানা’ বলে মন্তব্য করেননি সামান্তা শারমিন

সম্প্রতি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন ‘এনসিপি দলটি আসলে রাজাকার তৈরির কারখানা’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন “এনসিপি দলটি আসলে রাজাকার তৈরির কারখানা” বলে মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। সামান্তা শারমিনের ফেসবুক অ্যাকাউন্ট, গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। সামান্তা শারমিন এমন মন্তব্য করলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো।

বিষয়টি নিশ্চিত হতে সামান্তা শারমিনের সঙ্গে যোগাযোগ করে রিউমর স্ক্যানার। তিনি জানান, তিনি এ ধরনের কোনো মন্তব্য করেননি।

সুতরাং, সামান্তা শারমিনকে উদ্ধৃতি করে ‘এনসিপি দলটি আসলে রাজাকার তৈরির কারখানা’ শীর্ষক প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s analysis 
Share: