‘সানভী তনির মতো সকল নারীর উচিৎ রাজাকার জামাতের বিরুদ্ধে অবস্থান নেওয়া’ বলে মন্তব্য করেননি জাইমা রহমান 

সম্প্রতি, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে উদ্ধৃত করে তার এবং বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত একজন বাংলাদেশী নারী উদ্যোক্তা ও অনলাইনে নারীদের পোশাক বিক্রির আলোচিত প্রতিষ্ঠান ‘সানভী’স বাই তনির’ রুবাইয়াত ফাতিমা তনির ছবি সংযুক্ত করে ‘সানভী তনির মতো সকল নারীর উচিৎ রাজাকার জামাতের বিরুদ্ধে অবস্থান নেওয়া’ শীর্ষক মন্তব্য সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘সানভী তনির মতো সকল নারীর উচিৎ রাজাকার জামাতের বিরুদ্ধে অবস্থান নেওয়া’ শীর্ষক মন্তব্য করেননি জাইমা রহমান। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে, ‘লালমাইয়া টিভি’ নামের একটি ফেসবুক পেজে গত ২৪ ফেব্রুয়ারি আলোচিত ফটোকার্ডটি প্রথম পোস্ট হতে দেখা যায়।

‘লালমাইয়া টিভি’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজটির বায়োতে ‘এ পেজটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, দয়া করে কোন পোস্ট সিরিয়াসলি নিবেন না আমরা শুধুমাত্র সমসাময়িক নিউজ গুলো সারকাজম আকারে প্রকাশ করি’ শীর্ষক লেখা দেখা যায়।

এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়(১, , )। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

সুতরাং, জাইমা রহমান ‘সানভী তনির মতো সকল নারীর উচিৎ রাজাকার জামাতের বিরুদ্ধে অবস্থান নেওয়া’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: