২০১৩ সালে শাপলা চত্বরে গাড়িতে লাশ তোলার দৃশ্য দাবিতে ছড়ানো হচ্ছে এআই নির্মিত ছবি

২০১৩ সালের মে মাসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের দৃশ্য দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটির ক্যাপশনে দাবি করা হয়েছে ‘২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনার সিসি ক্যামেরা ফুটেজের একটি পিকচার ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ পুলিশ অনেকগুলো আলেমের লাশকে গাড়িতে ভরে নিয়ে যাচ্ছে। এই ঘটনা থেকে বোঝা যায় তৎকা শেখ হাসিনা এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য পুলিশ ব্যবহার করছে এবং গণমাধ্যমকে ব্যবহার করছে।’’

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে এই ছবিটি তৈরি করা হয়েছে।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে জাতীয় গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রে এমন কোনো ভিডিওর অস্তিত্ব পাওয়া যায়নি।

এ বিষয়ে আরও অনুসন্ধানে দেখা যায়, গত ৮ মে ‘১২ মায়া বিনোদন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ছবিটি প্রচার করা হয়। পেজটির পরিচিতি অংশে উল্লেখ রয়েছে, ‘আসসালামু আলাইকুম, আমার ফেসবুক পেজে যত পোস্ট দেখতেছেন আমি সবগুলো এআই দিয়ে তৈরি করি। কেউ বাস্তব মনে করে ভুল করবেন না। এগুলো কিছুই বাস্তব না, সবগুলোই ai।’

পরবর্তীতে ছবিটি বিশ্লেষণ করে এতে একাধিক অসঙ্গতি লক্ষ্য করা যায়, যা সাধারণত এআই-নির্মিত ভিডিওতে দেখা যায়।


বিষয়টি অধিকতর নিশ্চিত করতে হাইভ ডিটেক্ট নামের এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্মে ভিডিওটি যাচাই করলে জানা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।

সুতরাং, ২০১৩ সালের মে মাসে শাপলা চত্বরে গাড়িতে লাশ তোলার দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত।

তথ্যসূত্র

Share: