সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে কে উদ্ধৃত করে ‘ফারুকীর বিরুদ্ধে যদি একটা অভিযোগের প্রমান পান, তাহলে আমি কথা দিচ্ছি ফারুকীকে ডিভোের্স দিবো।’ শীর্ষক মন্তব্য সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
একই দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ফারুকীর বিরুদ্ধে যদি একটা অভিযোগের প্রমান পান, তাহলে আমি কথা দিচ্ছি ফারুকীকে ডিভোের্স দিবো।’ শীর্ষক মন্তব্য করেননি নুসরাত ইমরোজ তিশা। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির পক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে, ‘গুপ্ত টেলিভিশন’ নামের একটি ফেসবুক পেজে ২৭ মার্চ আলোচিত ফটোকার্ডটি প্রথম পোস্ট হতে দেখা যায়।
‘গুপ্ত টেলিভিশন’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে ‘This is Gupto TV একটি Satire & Parody platform. All contents are for entertainment purpose only আমাদের কনটেন্ট হাস্যরস, ব্যঙ্গ ও parody এর মাধ্যমে উপস্থাপিত হয়, যার উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন।’ শীর্ষক বাক্যের উল্লেখ পাওয়া যায়।
এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায় (১, ২, ৩)। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, নুসরাত ইমরুজ তিশা ‘ফারুকীর বিরুদ্ধে যদি একটা অভিযোগের প্রমান পান, তাহলে আমি কথা দিচ্ছি ফারুকীকে ডিভোর্স দিবো।’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Gupto Television – Facebook Post


