সম্প্রতি আমার দেশ-এর সম্পাদক ড. মাহমুদুর রহমানকে উদ্ধৃত করে “পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রোরেলের মতো ফ্যাসিষ্ট সরকারের মেগাপ্রকল্পগুলো এখন জনগণের গলার কাঁটা।” শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল ও মেট্রোরেল প্রকল্পকে জনগণের গলার কাঁটা উল্লেখ করে মাহমুদুর রহমান আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, আলোচিত মন্তব্যটি প্রথম একটি সার্কাজম পেজ থেকে প্রচার করা হয়েছে; যা পরবর্তীতে আসল দাবিতে ছড়িয়ে পড়েছে।
মাহমুদুর রহমান এমন মন্তব্য করলে তা গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশ হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে এমন কোনো মন্তব্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।
পরবর্তীতে, আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার। অনুসন্ধানে ‘দৈনিক মোল্লার দেশ’ নামক একটি ফেসবুক পেজ থেকে গত ২৬ এপ্রিল প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। তবে, উক্ত পোস্টে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
পরবর্তীতে ‘দৈনিক মোল্লার দেশ’ নামক ফেসবুক পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি একটি সার্কাজম পেজ।

এছাড়া, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরও অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, মাহমুদুর রহমান “পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রোরেলের মতো ফ্যাসিষ্ট সরকারের মেগাপ্রকল্পগুলো এখন জনগণের গলার কাঁটা।” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- দৈনিক মোল্লার দেশ – Facebook Post
দৈনিক মোল্লার দেশ – Facebook Page


