সম্প্রতি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ‘আমাদের একটাই ভুল ছিল জামায়াতের সঙ্গে জোটে যাওয়া। জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার কারণে, রাস্তায় বাহির হলে সবাই রাজাকার বলে ডাকে।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।
উল্লেখিত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সারজিস আলম “আমাদের একটাই ভুল ছিল জামায়াতের সঙ্গে জোটে যাওয়া। জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার কারণে, রাস্তায় বাহির হলে সবাই রাজাকার বলে ডাকে।” শীর্ষক কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় The Daily DUCSU নামের একটি পেজে প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে The Daily DUCSU নামের একটি লোগো রয়েছে। এই সূত্র ধরে একই নামের একটি ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
তবে, পেজটিতে গত ১২ মে ‘আ.লীগের রাজনীতি করা ব্যক্তিরাও এনসিপির মনোনয়ন পাবে।’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।
উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডের লোগো এবং সারজিসের ছবির মিল রয়েছে, তবে উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। এছাড়াও, The Daily DUCSU পেজে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডের ব্যবহৃত ফন্টেরও পার্থক্য রয়েছে।

অর্থাৎ, The Daily DUCSU পেজের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ১০ মে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সেখানে দলটির স্থানীয় সরকার পরিচালনা কমিটির প্রধান সারজিস আলম। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, কেউ আগে বিএনপি বা জামায়াত করেছে, কেউ আবার কখনো রাজনীতি করেনি। আবার এমন কিছু মানুষও আছেন যারা কয়েক বছর আগে আওয়ামী লীগের রাজনীতি করলেও পরে সেখান থেকে সরে এসেছে এবং জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছেন। এমন ব্যক্তিরাও এখানে স্থান পেয়েছেন।
এছাড়া, সারজিসের ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করেও এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, সারজিস আলমকে উদ্ধৃত করে ‘আমাদের একটাই ভুল ছিল জামায়াতের সঙ্গে জোটে যাওয়া। জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার কারণে, রাস্তায় বাহির হলে সবাই রাজাকার বলে ডাকে।’ শিরোনামে The Daily DUCSU পেজের নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- The Daily DUCSU: Facebook Post


