সৌদি আরবের বালুঝড়ের ভিডিওকে ইসরায়েলে দাবানল পরবর্তী বালুঝড়ের দৃশ্য দাবিতে প্রচার 

সম্প্রতি, “ইসরাইলে দাবানলের সাথে সাথে এবার ভয়াবহ বালুঝড়; আলহামদুলিল্লাহ” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন ইউএনবি (ফেসবুক, টিকটক, ইউটিউব)।

একই দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ইসরায়েলের বালুঝড়ের নয় বরং, এটি মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের শহর ওয়াদি আদ দাওয়াসিরে চলতি বছরের মার্চ মাসে ঘটে যাওয়া বালুঝড়ের দৃশ্য।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে কী-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ‘ابو علوش’ নামক একটি টিকটক অ্যাকাউন্টে চলতি বছরের ২০ মার্চে ‘موقف مصغر ليوم القيامه’ শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে থাকা ভিডিওর হুবহু মিল রয়েছে। তবে ভিডিওর বিবরণীতে ঘটনা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে রাশিয়ার সংবাদমাধ্যম ‘RT’ এর মধ্যপ্রাচ্য সেকশনে ২৩ মার্চ (২০২৫) তারিখে আরবি ভাষায় প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে সেসময় সৌদি আরবের ওয়াদি আদ-দাওয়াসির অঞ্চলে তীব্র বালুঝড় আঘাত হানার খবর জানা যায়।(অনূদিত)

উক্ত প্রতিবেদনটির বিস্তারিত অংশে সামাজিক মাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে প্রকাশিত বালুঝড়ের ভিডিও সংযুক্ত করা হয়েছে। যেখানে ঘটনাটি ওয়াদি আদ দাওয়াসিরে বালুঝড় বলে উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি, উক্ত তথ্যের সূত্র ধরে আরবের সংবাদমাধ্যম ‘Arabi21’ এর ফেসবুক পেজেও একই ঘটনায় ভিন্ন কোণ থেকে ধারণকৃত একটি ভিডিওটি খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ক্যাপশনেও একই তথ্যের সন্ধান পাওয়া যায়। অর্থাৎ, এটি ওয়াদি আদ দাওয়াসিরে ঘটে যাওয়া বালুঝড়ের দৃশ্য।

সুতরাং, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের শহর ওয়াদি আদ দাওয়াসিরে ঘটে যাওয়া বালুঝড়ের দৃশ্যকে ইসরাইলে দাবানল পরবর্তী ভয়াবহ বালুঝড়ের দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: