সাভারে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ শিবির নেতা আটকের দাবিটি ভুয়া

সম্প্রতি, সাভারে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেন্দ্রীয় ছাত্রশিবিরের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক আহবায়ক নাহিদসহ তিনজন গ্রেফতার হয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাভারে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ নাহিদ নামে কোনো শিবির নেতা আটক হওয়ার দাবি সঠিক নয়। প্রকৃতপক্ষে, অভিযানে আটক ব্যক্তির নাম এসএম গালিব ইমতিয়াজ নাহিদ। তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক।

আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে বাংলানিউজ২৪-এর ফেসবুক পেজে একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়। তবে ভিডিও পোস্টটির কোথাও আটক ব্যক্তির পরিচয় উল্লেখ করা হয়নি। পরবর্তীতে বিডিনিউজ২৪-এর ওয়েবসাইটে উক্ত ঘটনায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, যৌথ বাহিনীর অভিযানে সাভারে অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়। যাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম গালিব ইমতিয়াজ নাহিদ ও তার সহযোগীরা।

অর্থাৎ, সাভার থেকে আটক ব্যক্তি নাহিদ ছাত্রশিবিরের নয় বরং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা।

সুতরাং, যৌথ বাহিনীর অভিযানে সাভার থেকে অস্ত্রসহ শিবির নেতা আটকের দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: