সম্প্রতি, গত ৫ এপ্রিল আটক হওয়া (পরে জামিনে মুক্ত) ভোলা পৌরসভা মহিলা জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদার ছবি ব্যবহার করে তাকে উদ্ধৃত করে ‘দেশের মানুষের উচিত ক্রিকেটকে বয়কট করা! অন্যথায় রাষ্ট্রের টাকা নষ্ট করে কতগুলো দালাল পুষে লাভ কি…?’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দেশের মানুষের ক্রিকেট বয়কট ও রাষ্ট্রের টাকায় দালাল পোষা বিষয়ে কোনো মন্তব্য করেননি সাওদা সুমি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। সাওদা সুমির ফেসবুক অ্যাকাউন্ট, গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত মন্তব্য করার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে, সাওদা সুমি এ বিষয়ে রিউমর স্ক্যানারকে জানান, তিনি এমন কোনো মন্তব্য করেননি।
সুতরাং, ক্রিকেট সম্পর্কে সাওদা সুমির মন্তব্য দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- Sawoda Sumi – Facebook Account
- Statement of Sawoda Sumi


