‘হাসিনাকে ফেরানো আমার দায়িত্ব’ শীর্ষক মন্তব্য করেননি আনভীর, ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘হাসিনা আমার মা, হাসিনাকে ফেরানো আমার দায়িত্ব, এর জন্য যা যা করা দরকার আমি করবো’ শিরোনামে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এর প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীরের মন্তব্য দাবিতে তার ছবি ব্যবহার করে মূলধারার সংবাদমাধ্যম কালের কণ্ঠের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন : এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সায়েম সোবহান আনভীর শেখ হাসিনাকে জড়িয়ে এমন কোনো মন্তব্য করেননি বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই কালের কণ্ঠের ডিজাইন সম্বলিত ভুয়া ফটোকার্ডটি প্রচার করা হয়েছে।

আনভীর এমন কোন মন্তব্য করলে তা গণমাধ্যমে প্রচার হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে কালের কণ্ঠের লোগো যুক্ত ফটোকার্ডটির বিষয়ে অনুসন্ধান করা হয়েছে। আলোচিত ফটোকার্ডটিতে কালের কণ্ঠের লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে ২৮ জুন ২০২৬ উল্লেখ রয়েছে।

উক্ত সূত্র ধরে অনুসন্ধানে, কালের কণ্ঠের ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এমনকি কালের কণ্ঠের ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও এসংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।

এছাড়া, কালের কণ্ঠের ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডে থাকা ফন্টের অমিল রয়েছে।

এছাড়াও, সায়েম সোবহান আনভীরের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, আনভীর “হাসিনা আমার মা, হাসিনাকে ফেরানো আমার দায়িত্ব, এর জন্য যা যা করা দরকার আমি করবো” শীর্ষক মন্তব্যটি করেছেন দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং উক্ত দাবিতে প্রচারিত কালের কণ্ঠের ফটোকার্ডটিও ভুয়া।

তথ্যসূত্র

Share: