প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের দৃশ্য দাবিতে ছড়ানো ভিডিওটি এআই-নির্মিত

সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।


টিকটকে প্রচারিত উক্ত ভিডিওটি দেখুন: এখানে

৬ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটি এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি প্রায় ৪ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ২ শতাধিক কমেন্ট এসেছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান ও শেখ হাসিনার সাক্ষাতের দাবিতে ভাইরাল ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যালোচনা করে এতে বেশ কিছু অসঙ্গতি নজরে আসে। ভিডিওর উপাদানগুলো যেমন, উপস্থিত মানুষ, তাদের চেহারার গঠন ভিডিওটি এআই প্রযুক্তিতে তৈরি বলে সন্দেহের উদ্রেক করে। এছাড়া, ভিডিওতে দৃশ্যগত ত্রুটি রয়েছে, যা এআই ভিডিওগুলোর সাধারণ বৈশিষ্ট্য।

পরবর্তীতে, হাইভ ডেটেক্ট নামের এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্মের সাহায্যে আলোচিত ভিডিওটি যাচাই করলে এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ বলে জানা যায়।

এ বিষয়ে আরও অনুসন্ধানে, কালের কণ্ঠের ওয়েবসাইটে গত ২৫ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ছবি পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, ছবিটি সেদিন শহীদ সেনা দিবস উপলক্ষে বনানীর সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় ধারণ করা হয়। ছবিটির সঙ্গে আলোচিত ভিডিওর দৃশ্যের উল্লেখযোগ্য মিল লক্ষ্য করা যায়।

অর্থাৎ, এই ছবিটি ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে ভিডিওটি তৈরি করা হয়েছে। ।

সুতরাং, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত।

তথ্যসূত্র

Share: