জুলাই আন্দোলনে পুলিশি নিপীড়নের দৃশ্য দাবিতে ২০২৫ সালের ভিন্ন ঘটনার ভিডিও প্রচার 

২০২৪ সালের জুলাই আন্দোলনে পুলিশি নিপীড়নের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন: এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ২০২৪ সালের জুলাই আন্দোলনে পুলিশি নিপীড়নের ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ২০২৫ সালের ১৬ জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন ‘সংক্ষুব্ধ ছাত্র-জনতার’ মিছিলে পুলিশের ধাওয়া ও লাঠিচার্জের ঘটনার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে নাগরিক টিভির ফেসবুক পেজে ২০২৫ সালের ১৬ জানুয়ারি প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত দাবি সংবলিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

পরবর্তীতে অনুসন্ধানে, আলোচিত বিষয়ে দৈনিক দেশ রুপান্তরের ওয়েবসাইটে একই তারিখে অর্থাৎ গত বছরের ১৬ জানুয়ারিতে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ঐদিন আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে গেলে হাইকোর্ট এলাকায় পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে।

অর্থাৎ, এটি ২০২৪ সালের জুলাই আন্দোলনে পুলিশি নিপীড়নের দৃশ্য নয়।

সুতরাং, ২০২৫ সালে ‘সংক্ষুব্ধ ছাত্র-জনতার’ মিছিলে পুলিশের লাঠিচার্জের ভিডিওকে ২০২৪ সালের জুলাই আন্দোলনে পুলিশি নিপীড়নের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথসূত্র

Share: