চারঘাটে ঈদের দিন স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা দাবিতে পুরোনো ভিন্ন ঘটনার ছবি প্রচার

সম্প্রতি “চারঘাটে ঈদের দিন বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের পরে হত্যা করে পুকুরে ফেলে দিয়েছে স্কুল ছাত্রীকে দুর্বৃত্তরা! পুলিশ এবং এলাকাবাসী আজ সকালে পুকুর থেকে লাশ উদ্ধার করেছে!!” শীর্ষক দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাজশাহীর চারঘাটে ঈদের দিন স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার মতো কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে পাবনায় নিখোঁজ গৃহবধূর লাশ উদ্ধারের ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে, অনলাইন সংবাদমাধ্যম বার্তা বাজারের ওয়েবসাইটে ২০২৪ সালের ২৫ আগস্ট ‘পাবনায় এক গৃহবধূ লাশ উদ্ধার করেছে পুলিশ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল রয়েছে৷

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ২৫ আগস্ট পাবনার বেড়া উপজেলা নতুন ভারঙ্গা ইউনিয়নের এলাকায় পাশে একটি ডোবা থেকে নিখোঁজের দুইদিন পর এই লাশ উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধূ লাকী খাতুন (৩৬) নতুন ভারঙ্গা গ্রামে রবিউল ইসলামের স্ত্রী।

সেসময় এবিষয়ে অন্যান্য গণমাধ্যমও সংবাদ (, )প্রচার করে।

সুতরাং, ২০২৪ সালে পাবনায় গৃহবধূর লাশ উদ্ধারের পুরোনো ছবিকে চারঘাটে গত ২৮ মে ঈদের দিন স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: