গত ২৬ জানুয়ারি ৭৫ বছর বয়সী এক মুসলিম ব্যক্তি ১৬ বছর বয়সী এক কিশোরীকে বিয়ে করেছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ অর্পিত নামের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও প্রচার করা হয়।

এক্সে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়,৭৫ বছর বয়সী এক মুসলিম ব্যক্তি ১৬ বছর বয়সী এক কিশোরীকে বিয়ে করেছে দাবিতে ইন্টারনেটে প্রচারিত এই ভিডিওটি আসল নয় বরং, স্ক্রিপ্টেড বা সাজানো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
একই ভিডিও ভিন্ন দাবিতে গত বছরের ডিসেম্বর মাসে ভিডিওটি প্রচার করা হলে সেসময় দাবিটি মিথ্যা হিসেবে যাচাই করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।
বাংলাদেশে বৃদ্ধের সাথে তরুণীর হিল্লা বিয়ের দৃশ্য দাবিতে সাজানো ভিডিও প্রচার
Share:


