সম্প্রতি, উগ্রবাদী হিন্দু কর্তৃক এক প্রতিবন্ধী মুসলিম বৃদ্ধকে লাথি মেরে ফেলে দেওয়ার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে।
একই দাবিতে অন্যান্য প্ল্যাটফর্মে প্রচারিত পোস্ট দেখুন: ইন্সটাগ্রাম, ইউটিউব।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি কোনো বাস্তব ঘটনার নয়। প্রকৃতপক্ষে, এটি একজন কনটেন্ট ক্রিয়েটরের তৈরি সাজানো বা স্ক্রিপ্টেড ভিডিও, যা আসল ঘটনা দাবিতে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Muklesur Bhaijaan 2.0’ নামের একটি ইউটিউব চ্যানেলে গত ২৭ এপ্রিল প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়।

ভিডিওটির শিরোনামে সমজাতীয় দাবি করা হলেও চ্যানেলটির অ্যাবাউট সেকশনে উল্লেখ রয়েছে, সেখানে প্রকাশিত সব ভিডিও স্ক্রিপ্টেড, পরিকল্পিত এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি।
পরবর্তীতে চ্যানেলটি পর্যবেক্ষণ করে একই ধরনের আরও বেশ কয়েকটি ভিডিও (১,২,৩,৪) পাওয়া যায়।
সুতরাং, সাজানো একটি ভিডিওকে ভারতে মুসলিম প্রতিবন্ধী ব্যক্তিকে হিন্দু ধর্মাবলম্বী কর্তৃক লাথি মেরে ফেলে দেওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Muklesur Bhaijaan 2.0 – YouTube video


