হাঙরের হাত থেকে রক্ষা পেতে সিল মাছের নৌকাতে ওঠার ভিডিওটি এআই জেনারেটেড

সম্প্রতি, হাঙরের হাত থেকে নিজেকে রক্ষা করতে সিল মাছ লাফ দিয়ে নৌকায় ওঠার একটি ভিডিও দেশীয় গণমাধ্যমগুলোতে প্রচারিত হতে দেখে রিউমর স্ক্যানার। ভিডিওটিতে দেখা যায়, একটি সিল মাছকে হাঙর তাড়া করায় সেটি নিকটবর্তী একটি নৌকায় লাফ দিয়ে উঠে পড়ে। এসময় সিল মাছটিকে নৌকায় উঠতে একজন ব্যক্তি সহায়তা করতেও দেখা যায়।

গণমাধ্যমে প্রচারিত এমন ভিডিও দেখুন ইনকিলাব, বৈশাখী টিভি, এনপিবি নিউজ এবং যুগান্তর

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত একই ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, হাঙরের হাত থেকে রক্ষা পেতে সিল মাছের নৌকাতে লাফ দিয়ে ওঠার ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি এই ভিডিওটিকে বাস্তব দাবিতে গণমাধ্যমে প্রচার করা হয়েছে।

আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ভিডিওটি ধারণকারীর কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়াও গণমাধ্যমগুলোতে ভিডিওটির কোনো সূত্র উল্লেখ না করেই এটি প্রচার করতে দেখা যায়।

পরবর্তীতে অনুসন্ধানে ফেসবুকে ভিডিওটির একটি স্পষ্ট সংস্করণ খুঁজে পাওয়া যায়। যেটি এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Detect -এ ভিডিওটি পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৭ শতাংশ। পাশাপাশি আরেক এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Sight Engine-এ ভিডিওটি পরীক্ষা করে দেখা হলে সেখানেও এটিকে এআই জেনারেটেড কনটেন্ট হিসেবে শনাক্ত করা হয়।

সুতরাং, হাঙরের হাত থেকে রক্ষা পেতে সিল মাছের নৌকাতে লাফ দিয়ে ওঠার আলোচিত ভিডিওটি এআই জেনারেটেড।

তথ্যসূত্র

  • خيل جران مغرب mohsine Facebook Post
  • Hive Detect
  • Sight Engine
Share: