সোমালিয়ায় মুসলিম নারীদের কুসংস্কারাচ্ছন্ন করে রাখার দৃশ্য দাবিতে সিরিজের ফুটেজ প্রচার

সম্প্রতি, আফ্রিকার দেশ সোমালিয়ায় মুসলিম নারীদের কুসংস্কারাচ্ছন্ন করে রাখার দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। প্রচারিত ভিডিওটিতে দেখা যায়, টুপি-পাঞ্জাবি পরিহিত একজন ব্যক্তি বোরকা পরিহিত নারীদের উপর পানি ছিটিয়ে দিচ্ছেন।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
এক্সে (সাবেক টুইটার) প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি আসল কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, CILAAJ নামের একটি সোমালি সিরিজের ফুটেজকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে Nasiye নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ৫ আগস্ট একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়। তবে ভিডিওটিতে সম্পর্কিত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে উক্ত ইউটিউব চ্যানেলটি পর্যালোচনার মাধ্যমে একই জায়গার ও একই ব্যক্তির একাধিক ভিডিওর সন্ধান পাওয়া যায়। এমনকিছু ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে। ভিডিওগুলো পর্যালোচনার মাধ্যমে জানা যায়, আলোচিত ভিডিওটি CILAAJ নামের একটি সোমালি সিরিজের। চ্যানেলটিতে ওই সিরিজের ট্রেইলার ভিডিওর সন্ধানও পাওয়া যায়।
সুতরাং, সোমালিয়ায় মুসলিম নারীদের কুসংস্কারাচ্ছন্ন করে রাখার দৃশ্য দাবিতে সিরিজের ভিডিও ফুটেজ প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Nasiye Youtube Channel: Shiikh Gaafow iyo Xabad shaqadoodaa ucad
- Nasiye Youtube Channel: Official Trailer | Taxanaha CILAAJ | Runta Daahsoon ee ka dhacda daaha dambe ee xarumaha CILAAJ-ka
- Rumor Scanner’s Analysis

