কক্সবাজার ছাত্রদলের যৌন বিষয়ক সম্পাদক পদ দাবিতে সম্পাদিত ছবি প্রচার

গত ২ মে সারাদেশে একযোগে ৪৫টি কমিটি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং জেলা ও মহানগরে এসব কমিটি ঘোষণা করা হয়। এরই প্রেক্ষিতে, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার জেলা শাখার যৌন বিষয়ক সম্পাদক নির্বাচিত হলাম। ধন্যবাদ শ্রদ্ধীয় মুরুব্বী রাকিব চাচা আমাকে সঠিক পদ ‘টা বুঝিয়ে দেওয়ার জন্য। কৃতজ্ঞতা- সমুদ্র নগরীর কৃতি সন্তান “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী” সালাউদ্দিন আহমেদ সাহেব।” শীর্ষক ক্যাপশনে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি কক্সবাজার জেলা ছাত্রদলের কোনো যৌন বিষয়ক সম্পাদক পদ নেই। প্রকৃতপক্ষে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত কক্সবাজার জেলা ছাত্রদল কমিটির এক প্রেস বিজ্ঞপ্তির ছবিকে সম্পাদনার মাধ্যমে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ফেসবুক পেজে গত ২ মার্চ ‘দেশের বিভিন্ন জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি অনুমোদন।’ শিরোনামে প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে সংযুক্ত কক্সবাজার জেলা ছাত্রদল কমিটি ঘোষণার প্রেস বিজ্ঞপ্তির ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল রয়েছে। তবে উক্ত ছবিতে যৌন বিষয়ক সম্পাদকের নামক কোনো পদের উল্লেখ নেই।

পরবর্তীতে, নবনিযুক্ত কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমানের ফেসবুক অ্যাকাউন্টেও উক্ত প্রেস বিজ্ঞপ্তির ছবিটি খুঁজে পাওয়া যায়।

অর্থাৎ, প্রচারিত প্রেস বিজ্ঞপ্তির ছবিটি সম্পাদিত।

অনুসন্ধানে ‘MD Shah Kamal’ নামের একটি ফেসবুক প্রোফাইলে এ সংক্রান্ত প্রথম পোস্টটি পাওয়া যায়। একই প্রোফাইলে আজ এক পোস্টে বলা হয়, “কক্সবাজার জেলা ছাত্রদলের প্যাডে এডিট করে আমার নাম এবং পদবি বাসায় দিয়েছিলাম। অরজিনিয়াল ভেবে আমার ইজ্জত নিয়ে টানাটানি।”

সুতরাং, কক্সবাজার জেলা ছাত্রদলের যৌন বিষয়ক সম্পাদক পদের দাবিতে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তির ছবিটি সম্পাদিত।

তথ্যসূত্র

  • বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল – Bangladesh Jatiyotabadi Chatrodol – Facebook Post
Share: