ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে প্রশ্ন করেছেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। গত ২২ জানুয়ারি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি এ প্রশ্ন করেন। এরই প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলমের ছবি সংযুক্ত করে ‘হাদির ফ্যামিলিকে এতগুলো টাকা দেওয়া হচ্ছে, একটি ফ্লাট দেওয়া হচ্ছে। তারপরেও হাদির স্ত্রীর বিচার চাওয়াটা বেইনসাফি।’ শিরোনামের একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ),
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ওসমান হাদি হত্যার বিচার ইস্যু ও তার স্ত্রীকে জড়িয়ে প্রেস সচিব শফিকুল আলম এরূপ কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনোপ্রকার তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি।
ওসমান হাদি হত্যার বিচার ইস্যুতে শফিকুল আলম এরূপ কোনো মন্তব্য করে থাকলে এ নিয়ে আলোচনা-সমালোচনা হতো এবং গণমাধ্যমেও গুরুত্ব সহকারে সংবাদ প্রচারিত হতো। কিন্তু, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।
শফিকুল আলম এমন কোনো মন্তব্য করেছেন কিনা তা জানতে তার ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, হাদি হত্যার বিচার ইস্যু ও হাদির স্ত্রী রাবেয়া ইসলাম সম্পাকে জড়িয়ে প্রেস সচিব শফিকুল আলম মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- Shafiqul Alam – Facebook Profile


