অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলম “ইউনিসেফের মাধ্যমে হামের টিকা কেনার নামে বিলিয়ন বিলিয়ন অর্থ বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ, এ কারণেই ইন্টেরিম সরকার ইউনিসেফের মাধ্যমে টিকা কেনা বন্ধ করেছিল” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে গণমাধ্যমের সংবাদ দেখুন মোহনা টিভি (ফেসবুক)।
একই দাবির পোস্ট দেখুন ইনস্টাগ্রামে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শফিকুল আলম “ইউনিসেফের মাধ্যমে হামের টিকা কেনার নামে বিলিয়ন বিলিয়ন অর্থ বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ, এ কারণেই ইন্টেরিম সরকার ইউনিসেফের মাধ্যমে টিকা কেনা বন্ধ করেছিল” শীর্ষক মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, আলোচিত মন্তব্যটি প্রথম একটি সার্কাজম পেজ থেকে প্রচার করা হয়েছে; যা পরবর্তীতে আসল দাবিতে ছড়িয়ে পড়েছে।
শফিকুল আলম এমন মন্তব্য করলে তা গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশ হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে এমন কোনো মন্তব্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। এছাড়া, শফিকুল আলমের ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করেও এমন কোনো মন্তব্যের তথ্য খুঁজে পাওয়া যায়নি।
আওয়ামী পন্থী সাইট বিডি ডাইজেস্টও গতকাল এই দাবিকে সত্য হিসেবে উপস্থাপন করে একটি আর্টিকেল প্রকাশ করেছে যেখানে এই মন্তব্য কোথায় করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।
শফিকুল আলম রিউমর স্ক্যানারকে জানিয়েছেন, তিনি সাম্প্রতিক সময়ে হাম ও ইউনিসেফ ইস্যুতে কোনো মাধ্যমেই কোনো মন্তব্য করেননি।
পরবর্তীতে, আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার। অনুসন্ধানে ‘The Back Space’ নামের একটি ফেসবুক পেজ থেকে ০৫ মে প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। তবে, উক্ত পোস্টে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
পরবর্তীতে ‘The Back Space’ নামক ফেসবুক পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি একটি সার্কাজম পেজ।
এছাড়া, শফিকুল আলমকে জড়িয়ে সমজাতীয় আরো একটি দাবি ছড়িয়েছে সম্প্রতি। দাবি করা হয়, তিনি “ফ্যাসিস্ট হাসিনা সব টাকা বিদেশে পাচার করে ফেলছিলেন। এজন্য আমরা হামের টিকা কিনতে পারি নাই।” শীর্ষক মন্তব্য করেছেন।

অনুসন্ধানে ‘Gupto Television’ নামক একটি ফেসবুক পেজ থেকে ০৮ মে প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। তবে, উক্ত পোস্টে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
পরবর্তীতে ‘Gupto Television’ নামক ফেসবুক পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি একটি সার্কাজম পেজ।
এছাড়া, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরও অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, শফিকুল আলম “ইউনিসেফের মাধ্যমে হামের টিকা কেনার নামে বিলিয়ন বিলিয়ন অর্থ বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ, এ কারণেই ইন্টেরিম সরকার ইউনিসেফের মাধ্যমে টিকা কেনা বন্ধ করেছিল” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- The Back Space: Facebook Post


