হামে আক্রান্ত হয়ে মৃত শিশুদের সংখ্যা নিয়ে শফিকুল আলমের নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলম “আচ্ছা ধরে নিলাম হামে আক্রান্ত হয়ে ২০০০ শিশুই মারা গেলো। আমাদের দেশের জনসংখ্যা হিসেবে সেটা কি খুব বেশি?” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে একটি ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শফিকুল আলম এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, আলোচিত দাবিটির সূত্রপাত একটি সার্কাজমভিত্তিক ফেসবুক পেজ থেকে, যা পরবর্তী সময়ে বাস্তব দাবিতে ছড়িয়ে পড়ে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো সূত্রের উল্লেখ পাওয়া যায়নি। ডা. মাহমুদা মিতু এমন মন্তব্য করলে তা গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশ হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে এমন কোনো মন্তব্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। এছাড়া, শফিকুল আলমের ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করেও আলোচিত মন্তব্যটি খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার। অনুসন্ধানে ‘Bengali Steam’ নামক একটি ফেসবুক পেজ থেকে গত ১২ মে আলোচিত ফটোকার্ড প্রথম প্রচার হতে দেখা যায়। তবে, উক্ত পোস্টে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।

পরবর্তীতে ‘Bengali Steam’ নামক ফেসবুক পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি একটি সার্কাজম পেজ।

এছাড়া, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরও অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

সুতরাং, শফিকুল আলম “আচ্ছা ধরে নিলাম হামে আক্রান্ত হয়ে ২০০০ শিশুই মারা গেলো। আমাদের দেশের জনসংখ্যা হিসেবে সেটা কি খুব বেশি?” শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: