জামায়াত আমীর কর্তৃক এক নারীকে স্পর্শ করার ভিডিওটি এআই-নির্মিত 

সম্প্রতি ‘আমার মতো কে তোমারে এত ভালোবাসে, এই বুকেরই বাঁ-পাশেতে তোমার নামই জপে তোমার মতো কে আছে বলো।’ ক্যাপশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ও একজন নারীর কুশল বিনিময়ের একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডা. শফিকুর রহমান একজন নারীর কাঁধে হাত রেখে কুশল বিনিময় করছেন দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, ডা. শফিকুর রহমান ও ওই নারীর একটি ছবিকে ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় তৈরি একটি ভিডিওকে আসল দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে কিছু অসঙ্গতি লক্ষ্য করা যায়; যেমন- ভিডিওটির একপর্যায়ে ডা. শফিকুর রহমান এবং ওই নারীর চেহারা অনেকটা বদলে যেতে দেখা যায়।  

ভিডিওটির বিষয়ে অধিকতর নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘DeepFake-O-Meter’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ।

আলোচিত ভিডিওচিত্রটির বিষয়ে অনুসন্ধানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেসবুক পেজএক্স হ্যান্ডেলে গত ২০ জানুয়ারি প্রকাশিত একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির সাথে আলোচিত ভিডিওটির দৃশ্যের মিল রয়েছে। উক্ত ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, এটি গত ২০ জানুয়ারি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘পলিসি সামিট ২০২৬’ এর দৃশ্য।

উক্ত প্রতিবেদনে আলোচিত ভিডিওটির সাথে সাদৃশ্যপূর্ণ ছবিটি পর্যবেক্ষণ করে প্রতীয়মান হয় যে, উক্ত ছবিটি ব্যবহার করে এআই প্রযুক্তির সহায়তায় আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

পরবর্তীতে, ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে উক্ত নারীর সাথে ডা. শফিকুর রহমানের কুশল বিনিময়ের একাধিক ভিডিও (, , ) খুঁজে পাওয়া যায়। এসব ভিডিও থেকে জানা যায়, উক্ত নারী একজন বিদেশী প্রতিনিধি যিনি জামায়াতের ‘পলিসি সামিট ২০২৬’ এ অংশগ্রহণ করেছেন। উক্ত এসব ভিডিওতে ডা. শফিকুর রহমান এর ওই নারীর কাঁধে হাত রাখার কোনো দৃশ্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, জামায়াত আমীর ডা. শফিকুর রহমান কর্তৃক একজন বিদেশী নারী প্রতিনিধির কাঁধে হাত রেখে কুশল বিনিময় দাবিতে প্রচারিত ভিডিওটি এআই-নির্মিত।

তথ্যসূত্র

বি.দ্র. নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অপতথ্য দ্রুত মোকাবেলার লক্ষ্যে এই প্রতিবেদনটি সংক্ষিপ্ত ফরমেটে প্রকাশ করা হয়েছে।

Share: