সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রচার করা হয়েছে, যাতে দেখা যায় এক নারী ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ইয়োগারত অবস্থায় বসে আছেন।

উক্ত ছবি সংবলিত ফেসবুক পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, ২০০৫ সালে তোলা শহীদ মিনারের একটি ছবিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় উক্ত নারীর ইয়োগারত অবস্থার ছবি যুক্ত করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে Yuj নামের একটি ফেসবুক প্রোফাইলে গত ২১ ফেব্রুয়ারিতে প্রচারিত এ সংক্রান্ত ছবিটি পাওয়া যায়। ইলা ওয়ারেছা নামের পেশায় ইয়োগা ইন্সট্রাক্টর এই নারী তার পোস্টের ক্যাপশনে ছবিটির ক্ষেত্রে এআই হ্যাশট্যাগ ব্যবহার করেছেন।
এ বিষয়ে জানতে ইলা ওয়ারেছার সাথে যোগাযোগ করলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, “আসনটি আমার। শহীদ মিনারের সামনে AI দিয়ে বসানো হয়েছে।”
পরবর্তীতে ছবিটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি কিনা তা যাচাই করতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম হাইভ ডিটেক্টে ছবিটি পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯৮.২ শতাংশ।

অনুসন্ধানে ইন্টারনেট আর্কাইভে ২০০৫ সালের ০৩ মার্চ তোলা এ সংক্রান্ত শহীদ মিনারের মূল ছবিটির খোঁজ পাওয়া যায়৷ ছবিটি তুলেছিলেন কার্ল আর্নস্ট রোয়েল নামে এক ব্যক্তি। সে সময় শহীদ মিনারে বাংলাদেশ পথনাটক পরিষদ আয়োজিত বাংলাদেশ পথনাটক উৎসব চলছিল।

সুতরাং, শহীদ মিনারে ইয়োগারত নারীর একটি ছবিকে বাস্তব দাবিতে প্রচার করা হচ্ছে; যা মূলত এআই দিয়ে সম্পাদিত।
তথ্যসূত্র
- Yuj: Facebook Post
- Statement from Ela Warasa
- Rumor Scanner’s Analysis


