শেখ মুজিবকে নিয়ে শহীদউদ্দীন চৌধুরী এ্যানির নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া  

গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৭তম জন্মবার্ষিকীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে উদ্ধৃত করে “বঙ্গবন্ধুকে সম্মান জানাতে কোনো দলের হতে হয় না – তিনি সবার, সারা বাংলাদেশের” শিরোনামের একটি ফটোকার্ড প্রচারিত হয়।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি “বঙ্গবন্ধুকে সম্মান জানাতে কোনো দলের হতে হয় না – তিনি সবার, সারা বাংলাদেশের” এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, তাকে জড়িয়ে কোনো তথ্যপ্রমাণ ছাড়াই এ ভুয়া মন্তব্যটি প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে আলোচিত দাবির পক্ষে মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। তিনি এমন মন্তব্য করে থাকলে তা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার কথা। পাশাপাশি, তার সাম্প্রতিক কোনো বক্তব্য বা সাক্ষাৎকারেও এ ধরনের মন্তব্যের প্রমাণ মেলেনি।

এছাড়া, শহীদউদ্দীন চৌধুরী এ্যানির ভেরিফায়েড ফেসবুক পেজ পর্যালোচনাতেও এমন কোনো বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।

সুতরাং, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রসঙ্গে শহীদউদ্দীন চৌধুরী এ্যানির নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Shahiduddin Chowdhury Anee – Facebook Page
  • Rumor Scanner’s own analysis
Share: