শহিদুল আলম ও সেবন্তির প্রচারিত ছবিটি এআই দিয়ে সম্পাদিত

সম্প্রতি দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম ও জুলাইয়ের কোটা আন্দোলনে নিহত শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তির একসাথে তোলা দাবিতে একটি ছবি প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে।

উক্ত ছবি সংবলিত ফেসবুক পোস্ট দেখুন এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শহিদুল আলম ও সাবরিনা আফরোজ সেবন্তির প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, তাদের ভিন্ন একটি ছবি এআইয়ের মাধ্যমে সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে সাবরিনা আফরোজ সেবন্তির ফেসবুক প্রোফাইলে ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর প্রকাশিত একটি ছবি পাওয়া যায়। এই ছবির সাথে আলোচিত ছবির প্রায় সব উপাদানের মিল থাকলেও সেবন্তির পোশাকের মিল পাওয়া যায়নি।

অর্থাৎ, এই ছবিটিই সম্পাদনা করে প্রচার করা হচ্ছে।

প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় সম্পাদিত কি না তা যাচাই করতে রিউমর স্ক্যানার গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID’ ব্যবহার করে। গুগলের এই প্রযুক্তি এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও বা অডিওতে অদৃশ্য জলছাপ যুক্ত করে, যা খালি চোখে দেখা না গেলেও গুগলের নিজস্ব টুলের মাধ্যমে শনাক্ত করা যায়। ছবিটি সিন্থআইডি দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, এই ছবিটির পুরো অংশ বা অনেকটা অংশই গুগল এআই ব্যবহার করে তৈরি বা এডিট করা হয়েছে।

সুতরাং, শহিদুল আলম ও সাবরিনা আফরোজ সেবন্তির প্রচারিত এই ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় সম্পাদিত।

তথ্যসূত্র

Share: