শাহজাহান চৌধুরী ও আমির হামজার চুমুর দৃশ্য দাবিতে এআই নির্মিত ছবি প্রচার 

সম্প্রতি, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামী প্রার্থী শাহজাহান চৌধুরী ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার চুমুর দৃশ্য দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিও তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা বিশ্বস্তসূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য খুঁজে পাওয়া যায় নি।

প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলে ছবির উপাদানগুলোতে অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।

পরবর্তীতে, ‘JHA TV 24’ নামক ফেসবুক পেজে ১১ জানুয়ারি ‘চট্টগ্রাম-১৫ শাহজাহান চৌধুরী।

কুষ্টিয়া-৩ মুফতি আমির হামজা।’ শিরোনামে প্রচারিত একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির আংশিক মিল রয়েছে।

পর্যবেক্ষণে দেখা যায়, উভয় ছবিতে শাহজাহান চৌধুরী ও আমির হামজার পোশাক, অনুষঙ্গ এবং পারিপার্শ্বিকতার মধ্যে স্পষ্ট মিল রয়েছে। ‘JHA TV 24’ ফেসবুক পেজে পাওয়া ছবিতে তাদের দুজনকে কাছাকাছি দাঁড়িয়ে আলাপরত অবস্থায় দেখা যায়। এই ছবিকে ভিত্তি করেই প্রচারিত ছবিটি তৈরি করা হয়েছে বলে প্রতীয়মান হয়।

পরবর্তীতে, ভিডিওটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি কিনা তা অধিকতর নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ডিপফেক-ও-মিটারে ভিডিওটি পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৮৪ শতাংশ।

সুতরাং, শাহজাহান চৌধুরী ও আমির হামজার চুমুর দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি এআই নির্মিত।

তথ্যসূত্র

বি.দ্র. নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অপতথ্য দ্রুত মোকাবেলার লক্ষ্যে এই প্রতিবেদনটি সংক্ষিপ্ত ফরমেটে প্রকাশ করা হয়েছে।

Share: