নববর্ষ প্রসঙ্গে এমপি শাহজাহান চৌধুরীকে উদ্ধৃত করে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী “যারা বলে নববর্ষ হারাম, তারা সমাজের ভাইরাস” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

একই দাবির টিকটক পোস্ট দেখুন এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘যারা বলে নববর্ষ হারাম, তারা সমাজের ভাইরাস’ শীর্ষক মন্তব্য করেননি শাহজাহান চৌধুরি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যাঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টটি পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে উক্ত ফটোকার্ডের সূত্রপাত অনুসন্ধানে জানা যায়, ‘মবকন্ঠ। Mobkantha’ নামের একটি ফেসবুক পেজে গত ১৪ এপ্রিল আলোচিত ফটোকার্ডটি পোস্ট করা হয়।

এছাড়া, পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পেজটিতে রয়েছে। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

‘মবকণ্ঠ’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি একটি প্যারোডি পেজ।’ (অনূদিত)  

সুতরাং, ‘যারা বলে নববর্ষ হারাম, তারা সমাজের ভাইরাস’ শীর্ষক মন্তব্য শাহজাহান চৌধুরি করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: