সাকিব আল হাসান বিএনপিতে যোগ দিয়েছেন দাবিতে যমুনা টিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি বাংলাদেশের ক্রিকেটার ও আওয়ামী লীগ সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান বিএনপিতে যোগ দিয়েছেন শীর্ষক দাবিতে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির ফটোকার্ড ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উল্লেখিত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাকিব আল হাসান বিএনপিতে যোগ দিয়েছেন শীর্ষক দাবিটি সঠিক নয় এবং যমুনা টিভিও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির নাম ও লোগো ডিজাইন ব্যবহার করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির লোগো রয়েছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে যমুনা টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, যমুনা টিভির ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে যমুনা টিভির প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও পরিলক্ষিত হয়।

অর্থাৎ, যমুনা টিভির ফটোকার্ডের ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এছাড়া, সাকিব আল হাসানের ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করেও এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি। আর তার মতো আলোচিত ব্যক্তিত্ব বিএনপিতে যোগ দিলে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে ব্যাপক প্রচার করা হতো। তবে গণমাধ্যম সূত্রেও এমন কোনো তথ্য মেলেনি।

সুতরাং, সাকিব আল হাসান বিএনপিতে যোগ দিয়েছেন দাবিতে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

তথ্যসূত্র

Share: