২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর আর দেশে ফেরেননি ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। গত ২১ মার্চ ঈদুল ফিতরে তিনি নিজ এলাকা মাগুরায় ফিরে ঈদের নামাজে শরিক হন দাবিতে দুইটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে টিকটক ভিডিও দুইটি দেখুন এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিও দুইটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালের দুই ঈদের পুরোমো ভিডিও সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে। তাছাড়া, সাকিব এবার যুক্তরাষ্ট্রেই ঈদ পালন করেছেন।
প্রথম ভিডিও যাচাই
এ বিষয়ে অনুসন্ধানে মূল ধারার গণমাধ্যম সময় টিভির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৯ জুন একই ভিডিও প্রকাশ হতে দেখা যায়। উক্ত ভিডিও থেকে জানা যায়, সেসময় মাগুরায় ঈদুল আজহা উদযাপন করেন সাকিব আল হাসান।

অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
দ্বিতীয় ভিডিও যাচাই
এ বিষয়ে অনুসন্ধানে মূল ধারার গণমাধ্যম ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২২ এপ্রিল একই ভিডিও প্রকাশ হতে দেখা যায়। উক্ত ভিডিও থেকে জানা যায়, সেসময় মাগুরায় ঈদুল ফিতর উদযাপন করেন সাকিব আল হাসান।

অর্থাৎ, এই ভিডিওটিও সাম্প্রতিক সময়ের নয়।
তাছাড়া, গণমাধ্যম সূত্রে জানা যায়, সাকিব আল হাসান এবারও যুক্তরাষ্ট্রেই ঈদ করেছেন।
সুতরাং, পুরোনো ভিডিও দিয়ে সম্প্রতি মাগুরায় ঈদ উদযাপন করেছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- DBC News: YouTube Video
- Somoy Tv: YouTube Video


