শাকিব-ফারিণের ঘনিষ্ঠ দৃশ্যের দাবিতে ডিপফেক ভিডিও প্রচার 

সম্প্রতি অনলাইনে একটি ভিডিও প্রচার করা হয়েছে যাতে দেখা যায় নায়ক শাকিব খান অভিনেত্রী তাসনিয়া ফারিণকে জড়িয়ে ধরে চুমু দিচ্ছেন। ভিডিওটিতে কোনোরকমের ডিসক্লেইমার/সতর্কবার্তা ছাড়াই আসল দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানের জানা যায়, নায়ক শাকিব খানের অভিনেত্রী তাসনিয়া ফারিণকে জড়িয়ে ধরে চুমু দেওয়ার ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, শাকিব খান ও তাসনিয়া ফারিণের ভিন্ন একটি দৃশ্যের প্রেক্ষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তা ডিপফেক এই ভিডিওটি তৈরি করা হয়েছে।

আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে রিভার্স সার্চ করলে ভিডিওটি আসল হওয়ার সপক্ষে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

ভিডিওটি পর্যবেক্ষণ করলে শাকিব খানের পাশে এসে জড়িয়ে ধরা, পরবর্তীতে চুমু দেওয়া ও তাসনিয়া ফারিণের মুখমণ্ডলের ভাব ও গঠন পরিবর্তনে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। এছাড়াও, তাদের পেছনে থাকা ব্যানারে লেখা অক্ষরেও বিকৃতি দেখা যায়। এসব বৈশিষ্ট্য সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি কনটেন্টে দেখা যায়।

রিভার্স সার্চে মূলধারার গণমাধ্যম ‘বৈশাখী টিভি নিউজ’ ও ‘নিউজ২৪’ এর ইউটিউব চ্যানেলে বিনোদন অঙ্গনের নানা সদস্যের সাথে শাকিব খান ও তাসনিয়া ফারিণের একটি ভিডিও গত ১ এপ্রিলে প্রচার হতে দেখা যায়। উক্ত ভিডিওতে প্রদর্শিত শাকিব খান ও তাসনিয়া ফারিণের অবস্থান, দুজনের পোশাক ও পারিপার্শ্বিক অবস্থার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের মিল পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি মূলত উক্ত ঘটনার দৃশ্যের প্রেক্ষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।

এছাড়াও, আলোচিত ভিডিওটি এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম হাইভ মডারেশনের সাহায্যে বিশ্লেষণ করলে তাতে ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা সিংহভাগ দেখা যায়।

সুতরাং, শাকিব খানের তাসনিয়া ফারিণকে জড়িয়ে ধরে চুমু দেওয়ার আসল দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি এআই দিয়ে তৈরি ডিপফেক ভিডিও।

তথ্যসূত্র

Share: