শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি ‘দেশে ফিরছেন শেখ হাসিনা প্রত্যাবর্তনের প্রস্তুতি চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী’ শিরোনামে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের মন্তব্য দাবিতে একটি তথ্য ফটোকার্ড ও টেক্সট আকারে ইন্টারনেটে বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে ফেসবুকে ফটোকার্ড আকারে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ফেসবুকে টেক্সট আকারে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় হাজার বার দেখা হয়েছে, এটিতে প্রায় ৩ শত পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের প্রস্তুতি চলে বলে শামা ওবায়েদ এরূপ কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রক্রিয়া প্রসঙ্গে করা তার বক্তব্যকে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের এরূপ কোনো মন্তব্য করে থাকলে এ নিয়ে গণমাধ্যমে গুরুত্ব সহকারে সংবাদ প্রচারিত হতো। কিন্তু, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

এ বিষয়ে অনুসন্ধানে আরটিভির ওয়েবসাইটে গত ১৯ ফেব্রুয়ারি ‘শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, জুলাই অভ্যুত্থানকেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে নবনির্বাচিত সরকার আগের কূটনৈতিক প্রক্রিয়া চালিয়ে যাবে। ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরাতে আগের সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আরও নানা ইস্যু থাকবে, তা নিয়ে আলোচনাও চলবে ভারতের সঙ্গে। তার বক্তব্য তিনি ‘দেশে ফিরছেন শেখ হাসিনা প্রত্যাবর্তনের প্রস্তুতি চলছে’ শীর্ষক কোন মন্তব্য করেছে বলে কোনো তথ্য পাওয়া যায়নি৷

পরবর্তীতে, এ বিষয়ে অন্যান্য গণমাধ্যমে (, ) প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

সুতরাং, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ‘দেশে ফিরছেন শেখ হাসিনা প্রত্যাবর্তনের প্রস্তুতি চলছে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: