শামীম ওসমানের ২০২৩ সালের পুরোনো ভিডিও সাম্প্রতিক দাবিতে প্রচার

সম্প্রতি আওয়ামী লীগ নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমাননের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। ভিডিওটি সাম্প্রতিক বলে দাবি করে বলা হচ্ছে, এতে তিনি মন্তব্য করেছেন ‘আমেরিকা না, দুবাই আছি’। ভিডিওটিতে তার স্ত্রীকেও সঙ্গে দেখা যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৩ সালে স্ত্রীসহ যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় ধারণ করা শামীম ওসমানের একটি পুরোনো ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানে জাগোনিউজ২৪ এর ওয়েবসাইটে ২০২৩ সালের ১৩ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত ছবি ও ভিডিওর সঙ্গে বর্তমানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সম্পূর্ণ সাদৃশ্য রয়েছে। প্রতিবেদন থেকে জানা যায়, এটি শামীম ওসমানের সস্ত্রীক যুক্তরাষ্ট্রে যাওয়ার সময়ের দৃশ্য।

উক্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৩ সালের ১২ জুলাই শামীম ওসমান তার স্ত্রী লিপি ওসমানকে সঙ্গে নিয়ে বাংলাদেশ সময় সন্ধ্যায় নিউইয়র্ক বিমানবন্দরে পৌঁছান। একই দিনে শামীম ওসমানের একমাত্র ছেলে অয়ন ওসমান তার নিজস্ব ফেসবুক আইডিতে একটি ভিডিও প্রকাশ করে জানান, তার বাবা ও মা নিরাপদে নিউইয়র্কে পৌঁছেছেন।

এছাড়া ২০২৩ সালে শামীম ওসমানের সস্ত্রীক যুক্তরাষ্ট্রে যাওয়ার এ সংবাদ একাধিক গণমাধ্যমেও (,) প্রকাশিত হয়।

সুতরাং, ২০২৩ সালে শামীম ওসমানের সস্ত্রীক যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় ধারণ করা ভিডিওকে সাম্প্রতিক বলে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: