‘আমাকে বিএনপি ব্যবহারের পর টিসুর মতো ছুরে ফেলে দিল’ শীর্ষক মন্তব্য করেননি শামসুজ্জামান দুদু 

সম্প্রতি ‘আমাকে বিএনপি ব্যবহারে পর টিসুর মতো ছুরে ফেলে দিল – দুদু’ শীর্ষক দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর ছবিযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শামসুজ্জামান দুদু নিজ দল বিএনপিকে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। পরবর্তীতে শামসুজ্জামান দুদুর ফেসবুক প্রোফাইল খতিয়ে দেখলেও এমন কোনো মন্তব্যের প্রমাণ পাওয়া যায় না। বরং দেখা যায়, তিনি ৪ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত এক দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এবং ওই অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যের লাইভ ভিডিও নিজ প্রোফাইলে প্রকাশ করেছেন।

এছাড়া, তথ্যটি কোনো নির্ভরযোগ্য সূত্র বা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার প্রমাণও পাওয়া যায়নি। শামসুজ্জামান দুদুর মতো আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব এমন মন্তব্য করলে তা স্বাভাবিকভাবেই মূলধারার গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হওয়ার কথা ছিল। কিন্তু এই বিষয়ে কোনো সংবাদ বা প্রতিবেদন পাওয়া যায়নি।

সুতারাং, শামসুজ্জামান দুদুর নামে প্রচারিত আলোচিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র 

Share: