কওমি মাদ্রাসা প্রসঙ্গে শান্তা ফারজানার বক্তব্যকে মারদিয়া মমতাজের বক্তব্য দাবিতে প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একজন নারীর বক্তব্যসংবলিত একটি ভিডিও প্রচার করা হয়। ভিডিওটিতে তাকে বলতে শোনা যায়, “ব্যাঙের ছাতার মতো দেদারসে মাদ্রাসা হচ্ছে। এই মাদ্রাসাগুলোতে কী শেখে, কারা শেখায়, কী হয় সেটা আমরা মনিটরিং চাই।” ভিডিওটি শেয়ার করে বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, বক্তব্য প্রদানকারী নারী হলেন জামায়াতে ইসলামী মনোনীত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মারদিয়া মমতাজ।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত বক্তব্য প্রদানকারী ব্যক্তি জামায়াতে ইসলামী মনোনীত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মারদিয়া মমতাজ নন। প্রকৃতপক্ষে, বক্তব্যটি দিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারপার্সন শান্তা ফারজানা।

এ বিষয়ে অনুসন্ধানে BD Host News24 নামের একটি ফেসবুকে পেজে মূল ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘মাদ্রাসা নিয়ে বিস্ফোরক মন্তব্য শান্তা ফারজানা।’ উক্ত ভিডিওতে বক্তব্য দিতে গিয়ে শান্তা ফারজানা বলেন, “ব্যাঙের ছাতার মতো দেদারসে মাদ্রাসা হচ্ছে। এক বিল্ডিং পরপর, দুই বিল্ডিং পরপর, তার উপর আবার পর্দা দিয়ে ঢেকে মহিলা মাদ্রাসা, অমুক ইন্টারন্যাশনাল মাদ্রাসা, ক্যাডেট মাদ্রাসা। এই মাদ্রাসাগুলোতে কী শেখে, কারা শেখায়, কী হয় সেটা আমরা মনিটরিং চাই।”

এ বিষয়ে আরও অনুসন্ধানে শান্তা ফারজানার ফেসবুক অ্যাকাউন্টের তথ্য ও অন্যান্য সূত্র পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওতে বক্তব্য প্রদানকারী ব্যক্তি এবং শান্তা ফারজানা একই ব্যক্তি। তিনি নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারপার্সন। অর্থাৎ, আলোচিত ভিডিওতে বক্তব্য প্রদানকারী নারী মারদিয়া মমতাজ নন, তিনি নতুনধারা বাংলাদেশ এনডিবির নেত্রী শান্তা ফারজানা।

সুতরাং, মাদ্রাসা প্রসঙ্গে নতুনধারা বাংলাদেশ এনডিবির নেত্রী শান্তা ফারজানার বক্তব্যকে মারদিয়া মমতাজের বক্তব্য দাবি করে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: