২০১৩ সালে ঢাকার মতিঝিলে শাপলা চত্বরে সংঘটিত সহিংস দমন-পীড়ন ও হত্যার ঘটনার ১৩ বছর পূর্তি হয় গত ০৫ মে। এরই প্রেক্ষিতে সেদিন থেকে ‘৫-ই মে, ২০১৩ || শাপলাচত্বর’ ক্যাপশনে একটি ছবি ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ),
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ২০১৩ সালের ০৫ মে তে শাপলা চত্বরের পরিস্থিতি দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত একটি ছবিকে আসল দাবিতে প্রচার করা হয়েছে৷
আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করে এতে কিছু অসঙ্গতি লক্ষ্য করা যায়; যেমন- ছবিতে একটি জনাকীর্ণ ফ্লাইওভার দেখা যায়৷ তবে, ২০১৩ সালে কিংবা পরবর্তী সময়েও মতিঝিল শাপলা চত্বরে কোনো ফ্লাইওভার ছিলো না৷ এছাড়া, ছবিটিতে এক ধরণের কৃত্রিমতা লক্ষ্য করা যায়।
ছবিটির বিষয়ে অধিকতর নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘Hive Detect’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ।

পরবর্তীতে, আরেক এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Image Whisperer এর ওয়েবসাইটে ছবিটি যাচাই করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ।

সুতরাং, ২০১৩ সালের ০৫ মে তে মতিঝিল শাপলা চত্বরের পরিস্থিতি দাবিতে প্রচারিত ছবিটি এআই-নির্মিত।
তথ্যসূত্র
- Hive Detect – Website
- Image Whisperer – Website
- মতিঝিল শাপলা চত্বর – Google Map


