সামাজিক যোগাযোগমাধ্যমে সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানের ছবি সংযুক্ত একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হয় তিনি বলেছেন, “টিকার অভাবে ৪/৫০০ শিশু মৃত্যুর প্রতিবাদ তো আমিও করতে চাই, কিন্তু টাকা দিবে কে? টাকা ছাড়া তো আজকাল পানিও পাওয়া যায়না।”
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হামে শিশু মৃত্যু প্রসঙ্গে ফারজানা ওয়াহিদ সায়ান এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবির পক্ষে মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। তিনি এমন মন্তব্য করলে তা গণমাধ্যমে প্রকাশ হতো। এছাড়া, ফারজানা ওয়াহিদ সায়ানের সাম্প্রতিক কোনো বক্তব্য বা সাক্ষাৎকারেও আলোচিত মন্তব্য করার কোনো প্রমাণ মেলেনি।
উক্ত ফটোকার্ডের সূত্রপাত অনুসন্ধানে জানা যায়, ‘Daily Mollar Desh’ নামের একটি ফেসবুক পেজে গত ১৩ মে আলোচিত ফটোকার্ডটি প্রথম পোস্ট করা হয়।
উল্লেখিত পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এর অ্যাবাউট সেকশনে পেজটিকে স্যাটায়ার/প্যারোডি পেজ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পেজটিতে পূর্বেও এ ধরনের একাধিক তথ্য-প্রমাণহীন ও সার্কাজমধর্মী পোস্ট (১, ২,৩) প্রকাশ করা হয়েছে।
এছাড়া, ফারজানা ওয়াহিদ সায়ানের ভেরিফায়েড ফেসবুক পেজেও এ ধরনের বক্তব্যের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
সুতরাং, হামে শিশু মৃত্যু প্রসঙ্গে ফারজানা ওয়াহিদ সায়ানকে উদ্ধৃত করে প্রচারিত এই মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Daily Mollar Desh – Facebook Post
- Farzana Wahid Shayan – Facebook Page
- Rumor Scanner’s own analysis


