লুবাবাকে জড়িয়ে শায়খ আহমাদুল্লাহর নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহর মন্তব্য দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হতে দেখে রিউমর স্ক্যানার। এই ফটোকার্ডে দাবি করা হয়েছে শায়খ আহমাদুল্লাহ বলেছেন, ‘লুবাবার ১৫ বছর বিয়েতে যারা নারাজ হয়েছেন, তারা আসলে ইসলাম বিদ্বেষী’ 

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।সার্কাজম 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত মন্তব্য করেননি শায়খ আহমাদুল্লাহ। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিকে আসল খবর হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির পক্ষে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। শায়খ আহমাদুল্লাহর ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

উক্ত ফটোকার্ডের সূত্রপাত অনুসন্ধানে জানা যায়, ‘গুপ্ত টেলিভিশন’ নামের একটি ফেসবুক পেজে গত ২ এপ্রিল আলোচিত ফটোকার্ডটি প্রথম পোস্ট হতে দেখা যায়। 

‘গুপ্ত টেলিভিশন’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের ধরনে উল্লেখ পাওয়া যায়, ‘এটি একটি স্যাটায়ার ও প্যারোডি বা ব্যঙ্গানুকরণ পেজ।’ এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পেজটিতে রয়েছে। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, লুবাবা এক ফেসবুকে পোস্টে জানান , তিনি এখনো বিয়ে করেননি, তবে বাগ্‌দান সেরেছেন।

সুতরাং, শায়খ আহমাদুল্লাহ ‘লুবাবার ১৫ বছর বিয়েতে যারা নারাজ হয়েছেন, তারা আসলে ইসলাম বিদ্বেষী’  শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: