ঢাবি শিক্ষক মোনামির ফেসবুক পোস্টের স্ক্রিনশট এডিট করে প্রচার

সম্প্রতি “মোনামি বৌদির গ্রাফিতি” শিরোনামে একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্ক্রিনশটে দাবি করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) তার ফেসবুক প্রোফাইল থেকে ‘fuck 36 july’ লেখা একটি গ্রাফিতির ছবি পোস্ট করেছেন।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেহরীন আমিন ভূঁইয়ার (মোনামী) ফেসবুক পোস্টের স্ক্রিনশট দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, তার ভিন্ন এক ফেসবুক পোস্টের স্ক্রিনশট সম্পাদনার মাধ্যমে তৈরী ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে, শেহরীন আমিন ভূঁইয়ার (মোনামী) ফেসবুক অ্যাকাউন্টে গত ১৯ মে ‘গ্রাফিতি মুছে ফেললেই কি জুলাইকে মুছে ফেলা যাবে??’ শীর্ষক শিরোনামে প্রকাশিত পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে সংযুক্ত ছবির সাথে অমিল থাকলেও ক্যাপশনের সাথে আলোচিত দাবিতে প্রচারিত স্ক্রিনশটের মিল রয়েছে।

অর্থাৎ, প্রচারিত ফেসবুক পোস্টের স্ক্রিনশটটি সম্পাদিত।

সুতরাং, শেহরীন আমিন ভূঁইয়ার (মোনামী) ফেসবুক পোস্টের নামে প্রচারিত স্ক্রিনশটটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: