শেখ হাসিনা আগামী মাসে দেশে ফিরে আসছেন দাবিতে আরটিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘আগামী মাসে দেশে ফিরছেন শেখ হাসিনা বাহিরে থাকা নেতাকমীদের দেশে ফেরার নির্দেশ’ শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যম আরটিভি’র ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মাসে দেশে ফিরে আসছেন দাবি করে আরটিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আরটিভি কর্তৃক প্রকাশিত ফটোকার্ডের ডিজাইন নকল করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে মূলধারার গণমাধ্যম আরটিভির লোগো রয়েছে। এছাড়াও, প্রকাশের তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে ৭ই জুন, ২০২৬।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে আরটিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আরটিভির ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে আরটিভির প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও পরিলক্ষিত হয়।

অর্থাৎ, আরটিভির ফটোকার্ডের ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এছাড়া, অন্য কোনো গণমাধ্যম কিংবা অন্য কোনো বিশ্বস্তসূত্র থেকে এমন কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, ‘আগামী মাসে দেশে ফিরছেন শেখ হাসিনা বাহিরে থাকা নেতাকমীদের দেশে ফেরার নির্দেশ’ শিরোনামে আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: