শেখ হাসিনা ২৬শে মার্চ দেশে ফিরছেন দাবিতে প্রথম আলোর নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি ‘আগামী ২৬শে মার্চ দেশে আসতেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শিরোনামে জাতীয় দৈনিক প্রথম আলোর ফটোকার্ড ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।


উল্লেখিত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। টিকটকে এটি দেখা হয়েছে ৩৬ হাজার বার।

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘শেখ হাসিনা আগামী ২৬শে মার্চ দেশে আসতেছেন’ শিরোনামে প্রথম আলো কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় প্রথম আলো কর্তৃক প্রকাশিত ফটোকার্ডের ডিজাইন নকল করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে জাতীয় দৈনিক প্রথম আলোর লোগো রয়েছে। এটি প্রকাশের তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে ১৮ ফেব্রুয়ারি, ২০২৬।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে প্রথম আলোর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি, প্রথম আলোর ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে প্রথম আলোর প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও পরিলক্ষিত হয়।

অর্থাৎ, প্রথম আলোর ফটোকার্ডের ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এছাড়া, অন্য কোনো গণমাধ্যমেও আলোচিত শিরোনাম সংবলিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং,শেখ হাসিনাকে জড়িয়ে প্রথম আলোর নামে প্রচারিত এই ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: